News Bangla 24 BD | কেমন হবে পথশিশুদের ঈদ! - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ কে সামনে রেখে আমরা কতইনা কেনাকাটা করছি, কত টাকাই না নিজের জন্য ব্যয় করছি। নিজের আত্বীয় স্বজনরা কি ভাবে ঈদ করবে তার খোঁজ খবর প্রতিদিনই নিচ্ছি।

কিন্তু আমাদের পাশেই যে সুবিধাবঞ্চিতরা আছে তাদের কি কখনো খোঁজ নিয়েছি? কখনো কি ভেবেছি কেমন কাঁটবে তাদের ঈদ? যাদের নুন আনতে পান্তা ফুরায় তারা কোথায় পাবে ঈদের নতুন জামা-কাপড়?

ঈদের প্রস্তুতি সম্পর্কে কয়েকজন পথশিশুর সাথে কথা বলে জানা যায়। অনেকই তাদের কিছু জামা-কাপড় দেয়। তবে সেগুলো ঠিকভাবে গায়ে লাগে না। কারো ছোট হয় আবার কারো বড়।

তেমনই একজন পথশিশু নবাব। বাসা মোহাম্মদ পুরের বেড়ি বাধ এলাকায়। বাবা থেকেও নেই। মা অন্যের বাড়িতে কাজ করে। নবাব সব সময় সংসদ ভবনের সামনে আসে ভিক্ষা করতে। আর প্রতিদিন প্রায় ১৫০-২০০ টাকা পায়। এ দিয়ে সংসার চলে।

ঈদ প্রসঙ্গে জানতে চাইলে নবাব জানায়, ‘আমাদের তো নতুন কাপড় কেনার টাকা নাই।’ তবে একটা সেচ্ছাসেবি সংগঠন থেকে ঈদের জামা পেয়েছে নবাব। কিন্তু জামাটা তার থেকে বড়। ‘কখনো ঠিক মতো হয় কখনো বা বড় ছোট। তবে বোনের জামাটা ঠিক ছিল।’ জানাচ্ছিল নবাব।

‘জামাটা বেশ বড় কিন্তু অনেক সুন্দর’ জানাচ্ছিল অপর পথশিশু আঁখি।

পরিবার কিনে দিতে না পরলে বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া কাপড়ে বেশ খুশি তারা। ঈদতো আসলেই তাদের জন্য। আমাদের সকলের উচিত আমাদের ঈদের আনন্দটা তাদের মাঝে ভাগ করে দেওয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ