News Bangla 24 BD | জঙ্গিদের ভিডিও লাইক-শেয়ার করলে মামলা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জঙ্গিদের ভিডিও লাইক-শেয়ার করলে মামলা


সামাজিক যোগযোগ মাধ্যমে কোনো জঙ্গি সংগঠনের ভিডিও, ছবি বা পোস্ট শেয়ার বা লাইক করা তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি) দণ্ডনীয় অপরাধ।

কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তথ্য ও প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে।

বুধবার পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ডিআইজি এ কে এম শহীদুর রহমানের বরাত দিয়ে কামরুল আহসান জানান, কোনো জঙ্গি সংগঠনের ভিডিও, ছবি বা পোস্ট সামাজিক যোগযোগ মাধ্যমে শেয়ার বা লাইক দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতিমধ্যে নজরদারি শুরু হয়েছে।

গুলশানে আর্টিজান রেস্টুরেন্টে হামলার পর ফের হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস। এই ভিডিওতে তিন বাঙালি যুবককে ‘হুমকি বার্তা’ দিতে দেখা গেছে। এসব ভিডিও খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ