News Bangla 24 BD | গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়


প্রতিবারের মতো এবারো ঈদের দিন সকালে গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার পরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর উপদেষ্টা পরিষদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা বিনিময়ে ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রমুখ।

এছাড়া সামজের দুস্থ শ্রেণীর মানুষও প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পেয়েছেন। দুস্থদের জন্য চারটি আলাদা ডেস্কও খোলা হয়েছে। এখানে তারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া জানাতে পারবেন।

বেলা ১১টার দিকে কূটনীতিক ও বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ