News Bangla 24 BD | ঢাকায় পৌঁছেছেন নিশা দেশাই - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।

রোববার সকালে তিনি ঢাকায় পৌঁছান। এসময় তার সঙ্গে ছিলেন মার্কিন উপ সহকারী সচিব সিং আনান্দ।

নিশার সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং দুপুর ৩টায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, কূটনীতিক, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার।

বাংলাদেশ থেকে কলোম্বো যাবেন নিশা। সেখানে রাজনীতিবিদ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, গণতান্ত্রিক রাষ্ট্র প্রসঙ্গে কথা বলবেন তিনি।

জানা যায়, এ মাসের শেষে ঢাকা সফরের কথা ছিলো নিশা দেশাইয়ের। তবে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দেশি-বিদেশি নাগরিক হত্যা ও কিশোরগঞ্জে হামলার প্রেক্ষাপটে তার সফর এগিয়ে আনা হয়েছে। সফরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়টি প্রাধান্য পাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ