নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে খুনের শিক্ষা দেয়া হয়: মোহাম্মদ নাসিম
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মানুষ খুনের শিক্ষা দেয়া হয়। এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ‘শোলাকিয়ায় ঈদ জামাতের মাঠের কাছে পুলিশের ওপর হামলার ঘটনায় নিহত যুবকও নর্থ সাউথের। ওখানে কি শিক্ষা দেয়া হচ্ছে, কি লেখাপড়া শিখানো হচ্ছে। সেখানে খুন করার শিক্ষা দেয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’
বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ে আজ রোববার (১০জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আয়োজিত এক যৌথ সভায় মোহাম্মদ নাসিম প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।১৪ দলের আহবানে কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকালের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশকে সফল করতে এই সভার আয়োজন করা হয়।
মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে¡ ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের পরিচালনায় সভায় বর্ধিত সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
মোহাম্মদ নাসিম বলেন, টুপি, পাঞ্জাবী পড়ে মানুষকে হত্যা করা হচ্ছে। এটা কোন ধর্ম। ধর্মের নাম দিয়ে একাত্তরের পরাজিত শক্তিরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। বিএনপি-জামায়াত আগুন দিয়ে মানুষ হত্যা করে সরকার উৎখাতে ব্যর্থ হয়ে এখন আবার নতুন খেলায় নেমেছে। দেশের মানুষ তাদের এই অপচেষ্টাও প্রতিহত করবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের প্রত্যেকটি পাড়া-মহল্লায় সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের আহবান জানিয়ে তিনি বলেন,‘প্রত্যেক পাড়ায় মহল্লায় সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করুন। তবে কমিটি যেন আওয়ামী লীগের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে কমিটির প্রধান হিসেবে মসজিদের ইমাম, স্কুলের শিক্ষকসহ সর্বসাধারণকে রাখতে হবে।’
সভায় মাহবুব-উল আলম হানিফ বলেন, গুলশানের ও শোলাকিয়ার হত্যাকান্ড আন্তর্জাতিক সমস্যা হয়ে থাকলে এটা আন্তর্জাতিকভাবে সমাধান করতে হবে। আর এটা যদি আমাদের জাতীয় সমস্যা হয়ে থাকে জাতীয়ভাবেই সমাধান করতে হবে।
তিনি বলেন,‘একাত্তরের পরাজিত শক্তিরা বারবার পরাজিত হয়ে বিভিন্ন সংগঠনের নাম দিয়ে জঙ্গি হামলা, গুপ্ত হত্যা করছে। এরা অন্য কেউ না এরা আমাদের দেশীয় শত্রু।’

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 