News Bangla 24 BD | পিস টিভির সম্প্রচার বন্ধের আদেশ জারি - News Bangla 24 BD
News Head

পিস টিভির সম্প্রচার বন্ধের আদেশ জারি


বিতর্কিত টেলিভিশন চ্যানেল পিস টিভির সম্প্রচার বন্ধের আদেশ জারি করেছে সরকার।

সোমবার তথ্য মন্ত্রণালয় এ আদেশ জারি করে। এতে বলা হয়, শর্ত ভঙ্গ করায় পিস টিভির ডাউনলিংক বাতিল করা হলো।

একই সঙ্গে বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আকতারুজ্জামান তালুকদার। তিনি বলেন, সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে।

এর আগে রোববার আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পিস টিভির সম্প্রচার বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন, পিস টিভি বন্ধে প্রশাসনিক পদক্ষেপ সোমবার নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ