News Bangla 24 BD | ‘যদি একসঙ্গে কাজ করি, সন্ত্রাসীরা পরাজিত হবেই’ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘যদি একসঙ্গে কাজ করি, সন্ত্রাসীরা পরাজিত হবেই’


দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে সন্ত্রাসীরা অবশ্যই পরাজিত হবে।

সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি সন্ত্রাস দমনে বাংলাদেশের সক্ষমতা তৈরিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব দিয়েছেন।

সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে নিশা দেশাই সাংবাদিকদের বলেন, ‘এই দেশের প্রতি সমর্থনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মার্কিন সহায়তা আগের মতোই থাকবে।’

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদ বৈশ্বিক হুমকি। এটা আমাদের একসঙ্গে মোকাবিলা করতে হচ্ছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ