News Bangla 24 BD | আগস্টেই নাগরিকদের হাতে তুলে দেওয়া হবে স্মার্টকার্ড - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আগস্টেই নাগরিকদের হাতে তুলে দেওয়া হবে স্মার্টকার্ড


বারবার তারিখ পেছানোর পর অবশেষে আলোর মুখ দেখছে স্মার্টকার্ড। আগামী আগস্টেই নাগরিকের হাতে এই উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) তুলে দেয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগস্টে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রথমে ঢাকা মহানগরীর ভোটারদের মাঝে এটি বিতরণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে নির্দিষ্ট সময় উল্লেখ না করলেও ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা শিগগিরই স্মার্টকার্ড বিতরণে যাবো।’

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বলেন, ‘আগামী মাসেই স্মার্টকার্ড বিতরণের কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছি। সব গুছিয়ে এনে যথাসময়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমে জানানো হবে। কীভাবে বিতরণ করা হবে, বিতরণের দিনক্ষণ চূড়ান্ত করেই সার্বিক কর্মপরিকল্পনা গণমাধ্যমে তুলে ধরা হবে।’

প্রসঙ্গত, বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিস’ (আইডিইএ) প্রকল্পটি ২০১৭ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পের অধীনেই স্মার্টকার্ড তৈরির কাজ চলছে।

ইসি সূত্র জানায়, গত বছরের ১৪ জানুয়ারি ১৮ মাসের মধ্যে ৯০ মিলিয়ন (৯ কোটি) স্মার্টকার্ড তৈরি করে দেওয়ার জন্য ফ্রান্সের অবার্থার টেকনলোজিস নামের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করে ইসি। কিন্তু এক বছরের বেশি সময় পার হয়ে গেলেও কাজের তেমন অগ্রগতি হয়নি। ফলে চলতি বছরের ১১ ও ১২ মে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে রিভিউ মিটিংয়ে ২০১৭ সালের মধ্যে স্মার্টকার্ড বিতরণ নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়।

এছাড়া ৮ জুন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের কাছে পাঠানো প্রস্তাবনায় বলা হয়, চুক্তি অনুযায়ী ৯০ মিলিয়ন কার্ড পর্যায়ক্রমে অবার্থার টেকনোলজিসের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে কার্ড প্রস্তুত ও বিতরণের জন্য নির্ধারিত সময়সূচি কিছুটা বিলম্বিত হয়েছে। যা সমন্বয়ের জন্য সরেজমিনে ঠিকাদারি প্রতিষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও আইডি কার্ড উৎপাদন কার্যক্রম পরিদর্শন করা প্রয়োজন।

এ বিভাগের অন্যান্য সংবাদ