News Bangla 24 BD | গুলশান ও শোলাকিয়ায় হামলা ঘৃণ্য কাজ: প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গুলশান ও শোলাকিয়ায় হামলা ঘৃণ্য কাজ: প্রধানমন্ত্রী


রাজধানী গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলা ঘৃণ্য কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার আইন-শৃঙ্খলা বাহিনীসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এই কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যারা হামলা চালিয়েছে তারা শান্তির ধর্ম ইসলামকে বিশ্বের কাছে ছোট করেছে। তারাবীহ নামাজ ও ঈদের নামাজের সময় যারা হামলা চালিয়েছে তারা মুসলমান হতে পারেন না। তারা যা করেছে তা ঘৃণ্য। হামলাকারীরা দোজখে পুড়ে মরবে এটা নিশ্চিত।

তিনি বলেন, হামলাকারীরা দেশের নামকরা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে। এরা উচ্চবিত্ত পরিবার থেকে এসেছে। কেন এমনটি ঘটছে তা আমাদের খুঁজে বের করতে হবে। এদেশে আমরা জঙ্গিবাদের স্থান হতে দেবো না। আমরা চাই বাংলাদেশ হবে শান্তিপূর্ণ দেশ।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ উন্নয়নে কাজ করছে। বিদেশিরা এদেশে বিনিয়োগ করছে। আমরা যখন আলোর পথে যাত্রা শুরু করছি তখন বাংলাদেশকে অন্ধকারে নেয়ার চেষ্টা করা হচ্ছে। এ জঙ্গি-সন্ত্রাস মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে রুখে দাঁড়াতে হবে। ধর্মীয় নেতৃবৃন্দ, অভিভাবক, প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক, ব্যবসায়ী, সাংবাদিকে থেকে শুরু হবে সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে হবে।

তিনি বলেন, আমরা জঙ্গিবাদবিরোধী কমিটি নিয়ে সকলে একযোগে কাজ করব। কীভাবে জঙ্গি-সন্ত্রাসী কাজ করে তা খুঁজে বের করব। অভিভাবকদের বলব, নিজেদের সন্তানদের খোঁজ নেবেন, কীভাবে চলে, কোথায় যায়, কাদের সঙ্গে মেলামেশা করে সে বিষয়ে খোঁজখবর নেবেন। জঙ্গিবাদবিরোধী কমিটির সঙ্গে মিলে খোঁজ নেবেন সবদিকে। এলাকায় নতুন কেউ এলে কোথা থেকে এসেছে তা জানতে হবে। অবাঞ্চিত কাউকে দেখলে তার পরিচয় বের করবেন। দেশের মানুষের নির্বিঘ্ন জীবনযাপন ব্যাহত হবে তা গ্রহণযোগ্য হবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ