News Bangla 24 BD | 'জঙ্গি হামলায় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার সুযোগ নেই'-পররাষ্ট্রমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘জঙ্গি হামলায় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার সুযোগ নেই’-পররাষ্ট্রমন্ত্রী


বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ আছে বলে মনে করেন না পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

বুধবার মন্ত্রণালয়ে নিজ দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ জুলাই আসেম শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাম্প্রতিক জঙ্গি হামলায় সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে কি না- এমন প্রশ্নে মাহমুদ আলী বলেন, ‘আমি মনে করি না কোনোভাবে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তার মতে, ‘এটি একটি বৈশ্বিক সমস্যা। বিশেষ কোনো দেশকে লক্ষ্য করে এ হামলা কিংবা কোনো দেশ এ আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে না এমনটা নয়। কাজেই ওই হামলায় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার সুযোগ আছে বলে মনে করি না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যেভাবে ১ জুলাই ও শোলাকিয়ার হামলা মোকাবিলা করেছি, পৃথিবীর খুব কম দেশ এভাবে করতে পেরেছে। কাজেই এটাকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই।’

সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নেয়া হচ্ছে কি না-এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা তো অবশ্যই বন্ধু রাষ্ট্রের সহযোগিতা নিতে চাই। সম্ভাব্য কারিগরি ও প্রশিক্ষণের যে সুযোগগুলোর মধ্যে যেটা ভালো হয়, বিবেচনা করেই নেব।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসেম শীর্ষ সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী, ইতালির প্রধানমন্ত্রী, রাশিয়ার প্রধানমন্ত্রী, জার্মানির চ্যান্সেলর, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী আলাদা বৈঠক করবেন।

এছাড়া সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সন্ত্রাসবাদ দমন নিয়ে একটি বিশেষ আলোচনার উদ্যোগ নিয়েছেন। এতে যৌথভাবে সভাপতিত্ব করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ