News Bangla 24 BD | মেদ কমাতে যা খাবেন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ভুঁড়ি বা পেটের মেদ কমাতে আমরা কত কিছুই না করি। তবে এমন কিছু খাবার আছে যেগুলো নিয়মিত খেলে পেটের মেদ কমবে সহজেই। কাঠবাদামে আছে পলিস্যাচুরেটেড ও মোনোস্যাচুরেটেড ফ্যাট। এগুলো অত্যাধিক খিদে নষ্ট করে। অতিরিক্ত মেদ ঝরাতেও কাজ করে। তরমুজের প্রায় ৯১ শতাংশই পানি, যা অনেক সময় পর্যন্ত পেট ভরে রাখে। এ ছাড়া তরমুজে রয়েছে ভিটামিন ই১, ই৬ এবং ভিটামিন সি। তাই শরীরে মেদ জমারও ভয় থাকে না। আপেলের মধ্যে রয়েছে প্রোটিন এসিড যা ওজন কমায়। ফাইবার, ফ্ল্যাভোনয়েডস ও বেটা ক্যারোটিন যুক্ত আপেল অনেকক্ষণ পেট ভরা রাখে।
ব্রোমেলাইন এনজাইমযুক্ত আনারস পেটের মেদ কমায়। লো ক্যালোরিযুক্ত শসা খেলে আপনার ওজন যেমন কমবে, তেমনই বাড়বে হজম শক্তি। টমেটো পেটের মেদ বাড়া প্রতিরোধ করে। এই উপাদানটি ডায়াবেটিসও প্রতিরোধ করে। শরীরের মেদ ঝরাতে সাহায্য করে বিনস। বিনস হজম শক্তি ও পেশির শক্তি বাড়ায়। অনেকক্ষণ পেট ভরা রাখে। অতিরিক্ত খিদের ইচ্ছেও দূর করে। লো ক্যালোরিসম্পন্ন সেলেরিতে থাকে প্রচুর পরিমাণ ফাইবার, ক্যালসিয়াম ও ভিটামিন সি। খাবার খাওয়ার আগে রোজ এক গ্লাস সেলেরির রস খান। চাইলে সালাদ বা সুপ বানিয়েও খেতে পারেন। এতে ওজন কমবে। অ্যাভোকাডোয় রয়েছে অ্যামাইনো এসিড এবং পলিস্যাচুরেটেড ও মোনোস্যাচুরেটেড ফ্যাট। অ্যাভোকাডো শরীরে ওজনের ভারসাম্য বজায় রাখে এবং মেদও ঝরায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ