‘খালেদা জঙ্গিদের সাথে নিয়ে জঙ্গিবাদ প্রতিরোধ করতে চান!’
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গতকাল জঙ্গিদের সাথে নিয়ে বৈঠক করেছেন দেশ থেকে জঙ্গিবাদ প্রতিরোধের। যেটা জাতির কাছে হাস্যকর ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ। একই সাথে প্রতিরোধ কর্মসূচিতে নামার আগে বিগত সময়ে দেশে আগুনসন্ত্রাস চালানোর জন্য দেশের মানুষের কাছে বেগম জিয়াকে আগে ক্ষমা চেয়ে নেওয়ারও আহবান জানান সাবেক এই মন্ত্রী।
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে বাঙালি সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত “সাংস্কৃতিক আন্দোলনই রুখতে পারে, সন্ত্রাস ও জঙ্গীবাদ” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
“খালেদা জিয়া জামায়াত কে নিয়ে জঙ্গি প্রতিরোধের বৈঠক করেছেন। তার দলেই অনেক জঙ্গি রয়েছে। উল্টো তিনি তাদের নিয়েই জঙ্গি প্রতিরোধ করার ঘোষণা দিয়ে জাতির সাথে তামাশা করছেন।” প্রকৃত পক্ষে খালেদা জিয়ার যদি শুভ বুদ্ধির উদয় হয়ে থাকে, তবে জাতির কাছে ক্ষমা চেয়ে জামাতে ইসলামীকে ত্যাগ করার আহবান জানান আওয়ামী লীগের এই নেতা।
অপরদিকে দেশে চলমান সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবেলায়, সাংস্কৃতিক বিপ্লবের কথা বলে হাছান মাহমুদ বলেন, ” সাংস্কৃতিক আন্দোলনই সাম্প্রদায়িক পাকিস্তানকে পরাজিত করেছে। সন্ত্রাস বন্ধে সাংস্কৃতিক আন্দোলন খুব প্রয়োজন। এর মাধ্যমেই গণমানুষকে একত্রিত করা যাবে”।
সংগঠনের আহব্বায়ক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ সম্পাদক সাইফুল আজম বাসারের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সাবেক চিত্র নায়ক ফারুক, ড. ইনামুল হক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 