News Bangla 24 BD | পোশাক খাতে আড়াই বিলিয়ন ডলার হারানোর শঙ্কা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পোশাক খাতে আড়াই বিলিয়ন ডলার হারানোর শঙ্কা


সাম্প্রতিক জঙ্গি হামলা আতঙ্কের কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাত চলতি মৌসুমে ২ থেকে আড়াই বিলিয়ন ডলারের অর্ডার হারাতে পারে বলে আশঙ্কা করছেন বাংলাদেশ গার্মেন্টস বায়িং অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসাইন বাবুল।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, শুধু চলতি মৌসুমেই ৬০ শতাংশ পোশাকের অর্ডার হয়ে থাকে। এর মধ্যে ১৫ থেকে ২০ শতাংশ অর্ডার অন্য দেশে চলে গেলে এ খাতে ২ থেকে আড়াই বিলিয়ন ডলার ক্ষতি হবে। এ অর্ডার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেলে এ খাত ক্ষতিগ্রস্ত হবে।

ইফতেখার হোসাইন বলেন, দেশের মোট রফতানির ৮২ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এসব পোশাকের অর্ডার হয় দুটি মৌসুমে। এর মধ্যে জুলাই-আগস্টের গ্রীষ্মকালীন মৌসুমে পশ্চিমা ক্রেতাদের ক্রয়াদেশ বেশি হয়।

তিনি বলেন, সম্প্রতি গুলশান হামলায় যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে নয়জন ইতালীয়সহ ভারতীয় একজনের বাবা বায়িং ব্যবসায় জড়িত ছিলেন। ফলে দেশের তৈরি পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে ‘এইচ অ্যান্ড এম’ বাংলাদেশ থেকে তাদের ব্যবসা সংকোচনের বিষয়টি গুরুত্বের সঙ্গেই ভাবছেন। আরো অনেক বিদেশি ক্রেতা নতুন করে ব্যবসা সম্প্রসারণ না করার চিন্তা করছেন।

এছাড়া অনেক বায়িং হাউসকে ক্রেতারা তাদের নেতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন, যা এ খাতের জন্য আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ