সন্ত্রাসীদের সরকার উৎখাতের পরিকল্পনা ভেস্তে গেছে
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রমজান মাসে তারাবি ও ঈদের নামাজ না পড়ে মানুষ হত্যা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃস্টি করতে চেয়েছিল তারা। অসাম্প্রদায়িক সরকার উৎখাতে তাদের এই পরিকল্পনা ভেস্তে গেছে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সেক্টর কমান্ডারস ফোরাম ও মুক্তিযুদ্ধ বাংলাদেশ নামের দুটি সংগঠন আয়োজিত জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, এই জঙ্গি-সন্ত্রাসীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তাদের যে কোনো উপায়ে ধ্বংস করে দেওয়া হবে।
সেক্টর কমান্ডারস ফোরামের সহ-সভাপতি নুরুল আলম সভাপতিত্ব এতে উপস্থিত ছিলেন- খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আরও উপস্থিত রয়েছেন- প্রেসক্লাব সভাপতি শফিকুর রহমান, সাংবাদিক হারুন হাবিব প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 