News Bangla 24 BD | নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ আটক ৩ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ আটক ৩


গুলশানে জঙ্গি হামলায় জড়িত জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়ার আগে নাম ঠিকানাসহ তথ্য না রাখায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহউপাচার্যসহ (প্রোভিসি) তিনজনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আজ বিকেল পাঁচটার দিকে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোভিসি গিয়াস উদ্দিন আহসান, তাঁর ভাগ্নে আলম চৌধুরী এবং ভবনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান তুহিন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ডিসি বলেন, জঙ্গিরা বসুন্ধরা আবাসিক এলাকার ছয় নম্বর সড়ক ব্লক ই এর টেনামেন্ট-তিন-এর ফ্ল্যাট এ/৬ এ একত্রিত হয়েছিল। গত মে মাসে এ ফ্ল্যাটটি জঙ্গিদের অন্য সহযোগী সদস্যরা ভাড়া নিয়েছিল। গুলশানের সন্ত্রাসী হামলার পর তাঁরা দ্রুত বাসা ছেড়ে পালিয়ে যান। বাসা থেকে বালুভর্তি কার্টন ও তাঁদের পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বালুভর্তি এসব কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
ডিসি বলেন, ফ্ল্যা​টটির মালিক হচ্ছেন গিয়াস উদ্দিন আহসান। আর ওই ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার দায়িত্ব ছিল তাঁর ভাগ্নে আলম ও ভবনের ব্যবস্থাপকের উপর। তবে ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়াদের কোনো তথ্য রাখেননি। কিন্তু ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়াদের ​তথ্য রাখার জন্য ডিএমপির পক্ষ থেকে ​নির্দেশনা ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ