News Bangla 24 BD | মন্ত্রিদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে এসএমএস - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মন্ত্রিদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে এসএমএস


সরকারের মন্ত্রীদের ওপর জঙ্গিরা হামলা চালাতে পারে- এমন আশংকা প্রকাশ করে তাদের মোবাইলে এসএমএস পাঠিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মন্ত্রিপরিষদ সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে সোমবার রাতে এ এসএমএস পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের মন্ত্রিসভার সদস্য ও সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ওপর হামলা চালানো হতে পারে- এমন তথ্য দিয়েছে একটি গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার দেয়া এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার সব সদস্য ছাড়াও সরকারের শীর্ষ কর্মকর্তাদের সতর্কভাবে চলাফেরার জন্য বলা হয়েছে। একই সঙ্গে তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত গানম্যান ও হাউস গার্ডকে সতর্কাবস্থায় থাকার জন্য ব্রিফ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।

মন্ত্রিপরিষদ সদস্যদের কাছে পাঠানো ডিএমপি কমিশনারের ওই এসএমএসে সালাম জানিয়ে বলা হয়, ‘গোয়েন্দা তথ্য অনুযায়ী, যে কোনো সময় যে কোনো মন্ত্রীর ওপর জঙ্গিগোষ্ঠী সন্ত্রাসী হামলা চালাতে পারে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। অনুগ্রহ করে সতর্ক থাকবেন এবং আপনার গানম্যান ও নিরাপত্তা দলকে বিষয়টি অবহিত করবেন।’

এর আগে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেন।

১ জুলাই গুলশানের ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে ও ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় নড়েচড়ে বসে আইনশৃংখলা বাহিনী। হলি আর্টিজানে ১৭ বিদেশীসহ ২০ জনকে গুলি ও কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। এর রেশ কাটতে না কাটতেই শোলাকিয়া ঈদগাহের অদূরে হামলা চালায় জঙ্গিরা। এতে পুলিশ সদস্যসহ তিনজন নিহত হন এবং পুলিশের গুলিতে এক জঙ্গি সদস্য মারা যায়। এ দুই ঘটনার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনশৃংখলা রক্ষায় ঢাকা মহানগরে পেট্রোলিং, চেকপোস্ট, ব্লক রেইড, তল্লাশি অভিযান, দৃশ্যমান-অদৃশ্যমান পুলিশি ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি স্থায়ী চেকপোস্ট করে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ