News Bangla 24 BD | ১৯ ঘণ্টা পর সেই শিশু জুনায়েদ মৃত উদ্ধার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৯ ঘণ্টা পর সেই শিশু জুনায়েদ মৃত উদ্ধার


রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজের পেছনে পয়োনিষ্কাশন নালায় পড়ার ১৯ ঘণ্টা পর শিশু জুনায়েদ হোসেন সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শিশুটিকে উদ্ধারে দ্বিতীয় দফায় অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার রাতে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে শিশুটিকে না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকর্মীরা জানান, বৃষ্টির কারণে নালায় স্রোত ছিল। ঘটনাস্থল থেকে খানিকটা দূরে ময়লা আবর্জনার একটি স্তূপ তৈরি হয়েছিল। সেই ময়লা পরিষ্কার করার পর সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির বাবা একজন দিনমজুর, মা পোশাক শ্রমিক। ওই এলাকার একটি বাসায় তারা ভাড়া থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি ওইখানে খেলা করছিল। বিকেল ৪টা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাচ্চাটিকে কেউ ওই নালায় পড়ে যেতে না দেখায় আগে আশপাশে খোঁজ করেন। তারপরও না পেয়ে রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ