তিন মাসে মন্ত্রিসভার ৯২ সিদ্ধান্ত, বাস্তবায়ন ৬৫
চলতি বছরের পহেলা এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত গত তিন মাসে মন্ত্রিসভার ১১টি বৈঠকে ৯২টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে ৬৫ সিদ্ধান্ত বাস্তবায়ন ও ২৭টি বাস্তবায়নাধীন রয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিসভার তিন মাসের কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গত তিন মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক সংসদে আইন পাস হয়েছে ২০টি। অনুমোদিত কর্মকৌশল ছিল দুটি আর অনুমোদিত এমইউ তথা চুক্তির সংখ্যা নয়টি।
সচিব বলেন, ২০১৫ সালের একই সময়ে তথা এই তিন মাসে ১৩টি বৈঠক অনুষ্ঠিত হয়। তিন মাসে ৬৮ সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে বাস্তবায়ন হয় ৪৪টি আর বাস্তবায়নাধীন ছিল ২৪টি। আইন পাস হয় সংসদে তিনটি। অনুমোদিত নীতি ছিল দুটি ও দুটি ছিল এমইউ।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 