নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
দলীয় সংসদ সদস্যদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সংসদ সদস্যদের প্রতি এ নির্দেশ দেন তিনি।
শেখ হাসিনা বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আড়াই বছর চলে গেছে। হাতে আছে মাত্র দুই বছর। ছয় মাস যাবে বলতে বলতেই। সে জন্য আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরুন।
ইসলামকে রক্ষা করা আমাদের (আওয়ামী লীগ ও সরকার) দায়িত্ব উল্লেখ করে সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজ নিজ এলাকায় যান এবং প্রকৃত ইসলাম তুলে ধরুন।
দৃঢ়তার সঙ্গে এমপিদের প্রধানমন্ত্রী বলেন, আপনারা কোনো ধরনের চিন্তা করবেন না। আমরা এর আগেও অনেক ধরনের সমস্যার সমাধান করেছি। এখনও করবো। জঙ্গিবাদ কোনো সংকট নয়। আমরা এর মোকাবেলা করবো।
শেখ হাসিনা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বিশ্বজুড়েই এখন তা ঘটছে। তবে বিশ্বের অন্যান্য দেশ তা দমন করতে না পারলেও আমরা পারবো। কারণ আমাদের দলীয় লোকজন আছে। আছে শক্তিশালী সংগঠন।
প্রধানমন্ত্রী এমপিদের উদ্দেশ্যে আরো বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আড়াই বছর চলে গেছে। হাতে আছে মাত্র দুই বছর। ছয় মাস যাবে বলতে বলতেই। সে জন্য আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরুন।
তারেক রহমানের সাজা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এখানে আমাদের করার কিছু ছিল না। এটাই প্রথম মামলা, যেখানে এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। তারেক রহমানকে নিয়ে নিম্ন আদালত যে রায় দিয়েছিল, তা প্রশ্নবিদ্ধ ছিল। উচ্চ আদালতে আমরা হস্তক্ষেপ করিনি। তার (তারেক) অর্থপাচার প্রমাণিত।
বৈঠকে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ, হুইপ আতিকুর রহমান আতিক, শামীম ওসমান, ফজিলাতুন্নেছা ইন্দিরা প্রমুখ বক্তব্য রাখেন। বৈঠক শেষে ড. হাছান মাহমুদ জাগো নিউজকে এসব তথ্য জানান।
এছাড়া আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান জাগো নিউজকে বলেন, এক লাখ আলেমের দেয়া জঙ্গিবিরোধী যে ফতোয়া দেয়া হয়েছে, তা অনুসরণ করে জনগণকে সচেতন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 