News Bangla 24 BD | যেসব ফল ওজন বাড়ায় - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

খাদ্যাভ্যাস পরিবর্তন করে অতিরিক্ত ওজন কমানোর চেষ্টায় থাকলে কিছু ফল তালিকা থেকে বাদ দিতে হবে। কারণ সব ফলই ডায়েটের জন্য উপযুক্ত নয়। স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইট থেকে উচ্চ ক্যালরি সমৃদ্ধ এমন কিছু ফলের কথা জানা যায় যা ডায়েটের সময় পরিহার করাই ভালো।
কলা: অনেকেই ‘ডায়েট’ করার সময় কলা পছন্দ করেন। তবে এটি একটি উচ্চ ক্যালরি এবং গ্লুকোজ সমৃদ্ধ ফল যা দ্রুত শরীরে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। কলা যদিও একটি শক্তিদায়ক ফল, তবুও ডায়েটের মাধ্যমে ওজন কমানোর সময় কলা না খাওয়াই ভালো।

শুকনা ফল: এসব ফলে পানির পরিমাণ কম থাকায় এর ক্যালোরির পরিমাণ তাজা ফলের তুলনায় অনেক বেশি। তাই পুষ্টিবিদদের মতে ডায়েটের সময় শুকনা ফল খাওয়ার ক্ষেত্রে পরিমাণের দিকে খেয়াল রাখা উচিত। ডায়েটের সময় যতটা সম্ভব কম পরিমাণে শুকনা ফল খাওয়া উচিত।
আম: এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি। প্রতিদিন বেশি পরিমাণে আম খেলে ওজন বাড়তে শুরু করে। আমের পুষ্টিগুণ বেশি থাকলেও দুইদিন পর পর একটি আম খাওয়া ভালো।

ডুমুর: ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি। তাই সালাদ অথবা মিষ্টিজাতীয় খাবারের সঙ্গে এটি না খাওয়াই ভালো। তাছাড়া ডুমুরে অধিক পরিমাণে শর্করা থাকে যা ওজন বাড়ায়। তাই ডায়েটের সময় এই ফল খাওয়া যাবে না।
অ্যাভোক্যাডো: মাঝারি আকারের একটি অ্যাভোক্যাডোতে থাকে প্রায় ৪শ’ ক্যালোরি। এছাড়াও এতে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন। তাই ডায়েটের সময় এই ফল না খাওয়াই ভালো।

এ বিভাগের অন্যান্য সংবাদ