সরকারের কাজে গতি বাড়াতে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই-প্রধানমন্ত্রী
সরকারের কাজে গতি বাড়াতে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই। জনগণ সরকারের কাছ থেকে নয়, বরং সরকারই জনগণের কাছে গিয়ে সেবা দেবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু নভোথিয়েটারে ‘উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন-২০১৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের রয়েছে বিশাল মানবসম্পদ। তথ্যপ্রযুক্তির সঙ্গে এই মানবসম্পদকে সম্পৃক্ত করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তবেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।
শেখ হাসিনা আরও বলেন, ‘বাংলাদেশ আমাদের সকলের। আগামী প্রজন্মের জন্য আমাদের বর্তমানকে উৎসর্গ করি। বিশ্বের উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত, উন্নততর ও সহজলভ্য সেবা দিতে হলে আমাদের আরও বেশি দক্ষতা অর্জন করতে হবে। আসুন, তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে আমরা দেশের উন্নয়নের জন্য আরও নতুন নতুন বিষয় উদ্ভাবন করি।
মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, এবং ইউএনডিপির এদেশীয় প্রতিনিধি পলিন টেনাসিস।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মালদ্বীপ ও ভুটানের মন্ত্রী, কূটনৈতিক মিশনের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং উন্নয়ন সহযোগী দেশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 