News Bangla 24 BD | ডেসটিনির এমডি-চেয়ারম্যানের জামিন স্থগিত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ডেসটিনির এমডি-চেয়ারম্যানের জামিন স্থগিত


ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে হাইকোর্টের দেওয়া জামিন ১১ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।

রোববার সকালে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে ডেসটিনির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

শুনানি শেষে খুরশিদ আলম খান জানান, জামিন স্থগিত হওয়ায় আপাতত মোহাম্মদ রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন মুক্তি পাচ্ছেন না।

এর আগে গত ২০ জুলাই নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখার শর্তে হাইকোর্টের একটি বেঞ্চ অর্থ পাচারের অভিযোগে দুদকের দুই মামলায় রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনকে জামিন দেন। পরে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক।

চেম্বার আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

মামলার বিবরণে জানা যায়, অর্থ পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে কলাবাগান থানায় আলাদা দুটি মামলা করে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।

ওই দুই মামলায় রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন ২০১২ সালের ১১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ