News Bangla 24 BD | সরকারি চাকরিজীবী মারা গেলে পরিবার পাবে ৮ লাখ টাকা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সরকারি চাকরিজীবী মারা গেলে পরিবার পাবে ৮ লাখ টাকা


বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারীর মৃত্যু ও দুর্ঘটনায় অক্ষম হওয়ার ক্ষেত্রে সহায়তার পরিমাণ বেড়েছে। চাকরিরত অবস্থায় মারা গেলে তার পরিবারের সদস্যদের জন্য আর্থিক অনুদান ৫ লাখ থেকে বাড়িয়ে ৮ লাখ টাকা করা হয়েছে।

এছাড়া চাকরিতে থাকাকালে গুরুতর আহত হয়ে কেউ স্থায়ীভাবে অক্ষম হলে তার পরিবারের সদস্যরা ৪ লাখ টাকা সহায়তা পাবেন, যা আগে ২ লাখ টাকা ছিল।

২৯ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, গত ১ জুলাই থেকেই কার্যকর এটি ধরা হবে।

গেজেট অনুযায়ী, এখন থেকে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী মারা গেলে তার দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকার পরবর্তে ৩০ হাজার টাকা দেবে সরকার।

২০১৩ সালের ২০ জুন থেকে বেসামরিক প্রশাসনের কোনো সরকারি কর্মচারী চাকরিরত অবস্থায় মারা গেলে পরিবারকে পাঁচ লাখ টাকা, স্থায়ীভাবে অক্ষম হলে দুই লাখ টাকা এবং দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেয়া হচ্ছিল।

মৃত্যু ও গুরুতর আহতদের ক্ষেত্রে সরকারি অনুদান ও সহায়তার অর্থ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাজেট থেকে নির্বাহ করা হবে। আর দাফনের জন্য অনুদানের টাকা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের তহবিল থেকে দেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ