‘ভাড়াটিয়াদের পরিচয়পত্র দেবে ডিএমপি’
রাজধানীর ভাড়াটিয়াদের নাম ও নম্বর সম্বলিত ভাড়াটিয়া পরিচয় পত্র দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কোনো ভাড়াটিয়া যখন এক এলাকা থেকে বাসা পরিবর্তন করে অন্য এলাকায় যাবে, তখন সংশ্লিষ্ট থানার পুলিশ বিষয়টি ওই থানার পুলিশকে জানাতে হবে।
শনিবার (৬আগস্ট) সকালে ডিএমপি সদর দপ্তরে এ ডিএমপির নতুন ওয়েবসাইট উদ্বোধন শেষে কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব তথ্য জানান।
আছাদুজ্জামান মিয়া বলেন, ইতিমধ্যে আমরা ২০ লাখ ভাড়াটিয়া তথ্য ফর্ম সংগ্রহ করেছি। এসব ফর্ম পর্যালোচনা শেষে ভাড়াটিয়াদের ডিএমপির পক্ষ থেকে ভাড়াটিয়া আইডি দেয়া হবে।’
বাড়ী মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ব্যাচেলরদের বাড়িভাড়া দিতে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনারা তাদের আইডি কার্ড দেখে ভাড়াটিয়া তথ্য ফর্ম সঠিকভাবে পূরণ করিয়ে বাসা ভাড়া দিতে পারেন।’
কমিশনার বলেন, ‘রাজধানীবাসীর নিরাপত্তায় এলাকায় এলাকায় ব্লক রেইড চলছে। সঠিক পরিচয় পত্র দেখানোর পরও যদি কেউ হয়রানি করে তাহলে ডিএমপি ওয়েবসাইটে দেয়া নম্বরে ফোন করুন। আমরা ব্যবস্থা নেবো।’

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 