News Bangla 24 BD | ইউরোপোলের রিপোর্ট : আরও জঙ্গি হামলার ঝুঁকিতে বাংলাদেশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউরোপোলের রিপোর্ট : আরও জঙ্গি হামলার ঝুঁকিতে বাংলাদেশ


বাংলাদেশ আরও জঙ্গি হামলার ঝুঁকিতে রয়েছে বলে সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানিয়েছে ইউরোপীয়ান ল এনফোর্সমেন্ট এজেন্সি ইউরোপোল। সংস্থাটি তাদের বার্ষিক রিপোর্টে উল্লেখ করেছে, আরও জঙ্গি হামলার ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়া। ইউরোপোল প্রকাশিত ‘ইউরোপীয়ান ইউনিয়ন টেররিজম সিচুয়েশন এন্ড ট্রেন্ড রিপোর্ট- ২১৬’তে এ কথা বলা হয়েছে।
৬০ পৃষ্ঠার দীর্ঘ ওই প্রতিবেদনে বাংলাদেশ অংশে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্থান ঘটছে আইএস ও আল কায়েদার শাখার। বাংলাদেশে পশ্চিমাদের টার্গেট করে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। রিপোর্টে এ অঞ্চলে ভবিষ্যতে আরও সন্ত্রাসী হামলা ও অপহরণের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে বলেও সর্তক করে দেয়া হয়েছে।
রিপোর্টে বলা হয়, নাস্তিক ও ধর্মদ্রোহী হিসেবে অভিহিত করে পাকিস্তানে একজন শিক্ষাবিদকে ও ৩ জন ব্লগারকে (দু’জন বাংলাদেশী ও একজন পাকিস্তানি) হত্যা করা হয়েছে। এর দায় স্বীকার করেছে আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস)।
বাংলাদেশে গত বছর ২৮ সেপ্টেম্বর হত্যা করা হয়েছে ইতালির একজন নাগরিককে। ৩ অক্টোবর জাপানি এক নাগরিককে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ হামলাকে ‘হিট এন্ড রান টেররিস্ট’ হামলা হিসেবে আখ্যায়িত করা হয়। পরে এর দায় স্বীকার করেছে আইএস। এ গ্রুপটি শিয়াদের ওপর ও বাংলাদেশী নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করেছে বলেও জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ