News Bangla 24 BD | বাংলাদেশে আসার টিকিট বাতিল করছে বিদেশিরা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে আসার টিকিট বাতিল করছে বিদেশিরা


রাজধানীর গুলশান ও কল্যাণপুরে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে বাংলাদেশে আসা বেশিরভাগ বিদেশি বুকিং বাতিল করেছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

রোববার মতিঝিল ফেডারেশন ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান মন্ত্রী। বৈঠকের আয়োজন করে হোটেল, গেস্টহাউস, রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (তোয়াব)।

রাশেদ খান মেনন বলেন, ২০১৬ সালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন বছর ঘোষণা করেছেন। অনেকে অভিযোগ করছে বিদেশিরা চলে যাচ্ছে। তা ঠিক নয়। ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে দেশে ১০ হাজার বিদেশি বেশি এসেছে। এ বছর আসা যাওয়া সমান রয়েছে। তবে আমি স্বীকার করবো যে ডিসেম্বর, জানুয়ারির বেশিরভাগ বিদেশি বুকিং বাতিল করেছে। এটার একটা প্রভাব পরবে। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

পর্যটনমন্ত্রী বলেন, জঙ্গি হামলা হলেই যে এলাকা ছাড়তে হবে এটা ঠিক নয়। আমি ব্রিটিশ কাউন্সিলকে বলেছি, আমার দেশে জঙ্গি হামলা হয়েছে বলে তোমার দেশের সব মানুষকে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু তোমাদের দেশেও জঙ্গি হামলা হয়েছে। আমাদের দেশের সব লোককে তোমাদের দেশ থেকে চলে আসতে বলবো। গুলশান থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করলে ব্যবসায় ক্ষতি হবে, লক্ষাধিক মানুষ কর্মসংস্থান হারাবে। উচ্ছেদ হলে শুধু হোটেল-মোটেলের ক্ষতি হবে না, সামগ্রিক অর্থনীতির ক্ষতি হবে। এটা সরকারের মাথায় আছে। এ ইস্যুতে সকলকে এগিয়ে এসে সমাধানের পথ বের করতে হবে।

ইতোমধ্যে প্রধানমন্ত্রী বলেছেন, যেহেতু তেজগাঁও শিল্প এলাকা হয়ে গেছে, তাই গুলশান থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে তেজগাঁওয়ে তাদের স্থান দেয়া হবে। এটা খুব বেশি দূরে হবে না বলে আশা করছি।

অনুষ্ঠানে তোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হোসেন খালেদ, ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ