News Bangla 24 BD | বাংলামেইলের তিন সাংবাদিকের রিমান্ড আবেদন নাকচ : নিবন্ধন বাতিল - News Bangla 24 BD
News Head

বাংলামেইলের তিন সাংবাদিকের রিমান্ড আবেদন নাকচ : নিবন্ধন বাতিল


ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগে আটক অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের তিন সাংবাদিককে রিমান্ডে পায়নি পুলিশ। তাদেরকে সাত দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করলেও তা নাকচ করে আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক গোলাম নবীর আদালতে এই রিমান্ডের আবেদন করে পুলিশ। আর তিন সাংবাদিকের আইনজীবীরা করেন জামিনের আবেদন। শুনানি শেষে দুই আবেদনই নাকচ করে তিন সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দন বিচারক।

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ছড়ানো গুজব নিয়ে সংবাদ প্রকাশের পর গত রবিবার রাতে বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদক শাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহ-সম্পাদক প্রান্ত পলাশকে আটক করে র‌্যাব। পরে এই তিনজনকে পুলিশে দেয় র‌্যাব।

আর র‌্যাব এই তিন সাংবাদিক ও বাংলামেইলের মালিক সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের বিরুদ্ধে মামলা করে। পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালটির নিবন্ধন বাতিল করা হয়। আদালতে ফজলুল আজিমকে পলাতক দেখিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ