News Bangla 24 BD | ‘যারা জঙ্গিবাদে জড়িত তাদের কোনো ধর্ম নেই’ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘যারা জঙ্গিবাদে জড়িত তাদের কোনো ধর্ম নেই’


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা জঙ্গিবাদে জড়িত তাদের কোনো ধর্ম নেই, মানবতাবোধ নেই। মুষ্টিমেয় ব্যক্তির জন্য পবিত্র ধর্ম ইসলামকে খাটো করা যাবে না।

বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ওলামা সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং আমাদের করণীয়’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জমিয়তুল উলামা।

প্রধানমন্ত্রী বলেন, ‘গুলশান, শোলাকিয়ায় জঙ্গি হামলার মতো ঘটনা দেশে ঘটতে পারে বলে কখনো কল্পনাও করিনি। যারা ধর্মে বিশ্বাস করে তারা কেমন করে এশার নামাজের সময় নামাজে না গিয়ে গেলো মানুষ খুন করতে, ধর্মের নাম নিয়ে তারা ঈদের জামাতে না গিয়ে মানুষ খুন করে। এরা কীভাবে জান্নাতে যাবে? জঙ্গিবাদে জড়িতদের কোনো ধর্মই নেই।’

সৌদি আরবের সরকারের সহযোগিতায় দেশের প্রত্যেক জেলা উপজেলায় ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে বলেও জানান তিনি। জঙ্গিবাদবিরোধী জনসচেতনায় মানুষকে উদ্ধুদ্ধ করতে আলেমদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘দেশেকে জঙ্গি সন্ত্রাসবাদ মুক্ত রাখতে চায়। দেশে সবাই নিজ নিজ ধর্ম সম্মানের সঙ্গে পালন করবে। ইসলাম পবিত্র ধর্ম, শান্তির ধর্ম। দোয়া করবেন, কুদৃষ্টি থেকে খোদা যেন বাংলাদেশকে রক্ষা করে।’

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাখো শহীদ, জাতীয় চার নেতা এবং পঁচাত্তরের ১৫ আগস্ট শহীদ হওয়া বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের।

এ বিভাগের অন্যান্য সংবাদ