News Bangla 24 BD | সিটি-পৌরসভায় কোরবানি হবে ৬,২৩৩টি স্থানে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিটি-পৌরসভায় কোরবানি হবে ৬,২৩৩টি স্থানে


পশু কোরবানির জন্য ঢাকাসহ অন্য সব সিটি করপোরেশন এবং সারা দেশের পৌর এলাকাগুলোতে ছয় হাজার ২৩৩টি স্থান নির্ধারণ করে দিয়েছে সরকার। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে সারা দেশে ৩৫ থেকে ৪০ লাখ পশু কোরবানি হতে পারে।

বৃহস্পতিবার (১১আগস্ট) দুপুরে পশু কোরবানির বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বৈঠকে ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও বিভিন্ন পৌরসভার মেয়রসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকার যে স্থান নির্ধারণ করে দিয়েছে, পৌর ও সিটি করপোরেশনের বাসিন্দাদের ওই নির্দিষ্ট স্থানে কোরবানি করার আহ্বান জানানো হচ্ছে। এসব বর্জ্য যেন স্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি না হয়।’

এ ছাড়া যাঁরা নিজ বাড়িতে কোরবানি করবেন, তাঁদের নিজ উদ্যোগে বর্জ্য অপসারণের আহ্বান জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, ‘মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পশু কোরবানির হারও বাড়ছে।

কোরবানির পর ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানান ঢাকার দুই মেয়র।

এ বিভাগের অন্যান্য সংবাদ