শাবির নৃবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
শাবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অ্যানথ্রোপলজি সাস্ট‘র ২য় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সকালে বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
৩৭ সদস্য বিশিষ্ট এ কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলমকে সভাপতি ও শাবির সহযোগী অধ্যাপক আফম জাকারিয়াকে সাধরণ সম্পাদক নির্বাচিত করা হয়।
আগামী দুই বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
এছাড়া এ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষক মাহমুদা আক্তার,কিশোরগঞ্জ পৌর কর্মকর্তা জওশের মোল্লা ও শাবির সহকারি অধ্যাপক চৌধুরী ফারহানা ঝুমা,কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন সিটি ব্যাংক কর্মকর্তা মুক্তাদির খোকন,সাংগঠনিক সম্পাদক হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রবিউল আওয়াল রবি ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন রাবি শিক্ষক গোলাম ফারুক সরকার টুকু।
এর আগে আইসিডিডিআরবি সায়েন্টিস্ট হরিবন্ধু শর্মাকে সভাপতি ও শাবির সহকারি অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে মনোনিত করে সংগঠনটির প্রথম কমিটি গঠন করা হয়।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 