News Bangla 24 BD | জাতীয় শোক দিবসে নিরাপত্তা বলয়ে থাকবে রাজধানী: ডিএমপি কমিশনার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় শোক দিবসে নিরাপত্তা বলয়ে থাকবে রাজধানী: ডিএমপি কমিশনার


ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, জাতীয় শোক দিবসে নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখেই রাজধানীতে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

জাতীয় শোক দিবসের নিরাপত্তা বিষয়ে রাজধানীর ৩২ নম্বর রোডে শনিবার সকাল সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় ডিএমপির সিনিয়র পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বাসসের

ডিএমপি কমিশনার বলেন, ‘সরকার জঙ্গিবাদকে ইতিমধ্যে রুখে দিতে সক্ষম হয়েছে। তারপরেও ক্ষুদ্র একটি গোষ্ঠী জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। তাই বাড়তি এই নিরাপত্তা বলয়।’

নিরাপত্তার জন্য যা যা করার দরকার ডিএমপি তাই করবে— এ মন্তব্য করে তিনি রাজধানীবাসীর নিকট পুলিশকে নিরাপত্তা কাজে সহযোগিতার অনুরোধ জানান।

ডিএমপি কমিশনার বলেন, জাতীয় শোক দিবসে সোমবার ভোর ৪টা থেকেই মিরপুর রোডের রাসেল স্কোয়ার থেকে মেট্রো শপিং মল পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

তিনি জাননা, সকল দর্শনার্থীকে নিরাপত্তা তল্লাশির মাধ্যমে ৩২ নম্বর রোডে প্রবেশ করতে হবে। কোনও প্রকার ব্যাগ, দাহ্য পদার্থ, ধারালো বস্তু, বিস্ফোরক, নারীদের হাতব্যাগ বহন না করার জন্য বলা হয়েছে। ভোরে ভিভিআইপিগণ ৩২ নং এলাকা ত্যাগ না করা পর্যন্ত দর্শনার্থীদের কলাবাগান মাঠে অপেক্ষা করতে বলা হয়েছে।

ডিএমপি কমিশনার জানান, ভিভিআইপিগণ চলে যাবার পর আর্চওয়ে চেকিংয়ের মধ্যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করতে হবে। মিরপুর রোড (কলাবাগান বাসস্ট্যান্ড হতে সোবহানবাগ মসজিদ পর্যন্ত) এবং ধানমন্ডির আশে পাশে মোটর সাইকেল পার্কিং নিষিদ্ধ থাকবে। সুশৃঙ্খল ও সমন্বিত নিরাপত্তার পদক্ষেপের মধ্যে রয়েছে চেকপোস্ট স্থাপন, সিসিটিভি স্থাপন, সোয়াট টিম, ডগ স্কোয়াড, বোম ডিসপজাল টিম।

এ বিভাগের অন্যান্য সংবাদ