News Bangla 24 BD | জঙ্গিদের মদদ দিচ্ছে জামায়াত-শিবির : স্বরাষ্ট্রমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জঙ্গিদের মদদ দিচ্ছে জামায়াত-শিবির : স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জঙ্গিরা নিজেদের ভুল বুঝতে পেরে ফিরে আসতে শুরু করেছে। আজ শনিবার বিকালে রংপুর পুলিশ লাইন মাঠে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৭৫ এর পর রগ কাটার মাধ্যমে শিবির যে সন্ত্রাস শুরু করেছিল এরই ধারাবাহিকতায় আজকের জঙ্গিবাদ। এসব মানুষ খুন ইসলামের জন্য নয়, বাংলাদেশের অগ্রযাত্রাকে থমকে দিতে।’
মন্ত্রী বলেন, ‘কোনো ধর্মে হত্যার স্থান নেই। ধর্মের বাণী হলো, মানুষকে সেবা করতে হবে, ভালোবাসতে হবে, মানবতার জন্য কাজ করতে হবে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে কোনো হানাহানি করতে দেয়া হবে না।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই, তাদের কোনো সাংগঠনিক তৎপরতাও নেই। আছে জেএমবি হরকাতুল জেহাদ নামের দেশীয় জঙ্গি। এর পেছনে মদদ দিচ্ছে সেই জামায়াত-শিবির। আমরা সেই জঙ্গি নির্মূলে কাজ করছি।’
একই অনুষ্ঠানে আইজিপি একেএম শহিদুল হক বলেন, ‘জঙ্গিদের সংখ্যা বেশি নয়। যেভাবে মানুষের মধ্যে সচেনতা সৃষ্টি হয়েছে তাতে জঙ্গি নির্মূল এখন সময়ের ব্যাপার মাত্র।’
তিনি বলেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, আপনারা সোচ্চার হলেই আমরা দেশকে জঙ্গিমুক্ত করতে পারবো। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে জেহাদের অপব্যাখ্যা দিয়ে তারা মানুষ খুন করছে। জঙ্গিরা ইসলামের শত্রু, মানবতার শত্রু।’
রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরীদউদ্দীন মাসঊদ, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা আলী আজগর, এমপি আবুল কালাম আজাদ, এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া প্রমুখ বক্তব্য দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ