News Bangla 24 BD | ইসিতে আয়-ব্যয়ের হিসেব দিল আ. লীগ ও বিএনপি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইসিতে আয়-ব্যয়ের হিসেব দিল আ. লীগ ও বিএনপি


নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসেব জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। এতে দেখা গেছ আওয়ামী লীগের তহবিলে উদ্বৃত্ত আছে ৩ কোটি ৩৮ লাখ টাকা। অন্যদিকে বিএনপির তহবিলে কোনো উদ্বৃত্ত নেই। উল্টো বিএনপির তহবিলে ঘাটতি ১৪ লাখ টাকার।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি ২০১৫ সালের আয়-ব্যয়ের এ হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়। আওয়ামী লীগের দেওয়া হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৫ সালে ক্ষমতাসীন দলটি আয় করেছে ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা। এ সময় দলটির ব্যয় হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা। অর্থাৎ, ব্যয়ের পর তহবিলে উদ্বৃত্ত আছে প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা।

নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলামের কাছে দলের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এই হিসাব জমা দেন।

পরে দপ্তর সম্পাদক আবদুস সোবহান সাংবাদিকদের বলেন, এবার আয়ের চেয়ে ব্যয় কম হয়েছে। দলের সদস্য সংগ্রহ, মাসিক চাঁদা, উপনির্বাচন, অনুদান, মনোনয়নপত্র বিক্রি, প্রকাশনা খাতে আয় হয়েছে। কর্মচারীর বেতন, অনুষ্ঠান, সভা, প্রকাশনা, ত্রাণসহ নানা খাতে ব্যয় হয়েছে। তিনি আরও বলেন, বছরের শুরুতে তহবিলে ছিল ২০ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ১১৭ টাকা। বছর শেষে তা ২৩ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ২৩ টাকা দাঁড়িয়েছে। গোলাপ বলেন, দলের এ আয়-ব্যয়ের হিসাব অনলাইনে প্রকাশ করা হবে।

বিএনপির ২০১৫ সালে ১৪ লাখ ২৬ হাজার ২৮৪ টাকা ঘাটতি রয়েছে বলে জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম আমিনুল হক। কমিশন সচিবের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর তিনি বলেন, দলের আয় হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৩ হাজার ৩৬৫ টাকা। এ সময় বিভিন্ন খাতে ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৬৪৯ টাকা। তিনি বলেন, ‘আমাদের এবার ঘাটতি সোয়া ১৪ লাখ টাকার মতো, যা আগের হিসাবের সঙ্গে সমন্বয় করে নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ