News Bangla 24 BD | সেলিমা রহমান ও বুলুসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সেলিমা রহমান ও বুলুসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


মতিঝিল থানার নাশকতা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও বরকতউল্লাহ বুলুসহ মোট ৬৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

সেলিমা রহমান ও বরকতউল্লাহ বুলু ছাড়াও মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

২০১৫ সালে মতিঝিল এলাকায় নাশকতার অভিযোগে মতিঝিল থানা পুলিশ বাদি হয়ে নাশকতার মামলাটি দায়ের করে। পরে ২০১৬ সালে বিএনপির মোট ৯৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করে।

মামলায় চার্জশীটভুক্ত আসামির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সাবেক যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ অন্যান্যরা জামিনে রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ