News Bangla 24 BD | বীর মুক্তিযোদ্ধাকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধাকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী


মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য দিনাজপুরের হিলিতে বীর মুক্তিযোদ্ধা আনছার আলীকে ‘বীর নিবাস’ নামের বাড়ি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৯আগস্ট) সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা আনছার আলীকে এই বাড়ির চাবি হস্তান্তর করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। পরে সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।আনছার আলীর বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছাতনী গ্রামে।

উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং উপজেলা প্রকৌশল অফিসের উদ্যোগে মোট ৮ লাখ টাকা ব্যয়ে ৫ শতক জমির ওপর তিন রুমের এ বাড়িটি নির্মাণ করা হয়েছে।

মুক্তিযোদ্ধা আনসার আলীকে বাড়িটি উপহারের সময় চাবি হস্তান্তরে সেখানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, থানার ওসি আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক, সম্পাদক আব্দুর রহমান, পৌরসভার মেয়র জামিল হোসেন, পৌর আওয়ামী লীগের সম্পাদক হারুন উর রশীদসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ