News Bangla 24 BD | আবারো আগুন লেগেছে বসুন্ধরা সিটিতে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আবারো আগুন লেগেছে বসুন্ধরা সিটিতে


রাজধানীর পান্থপথে অবস্থিত বহুতল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আবারো আগুন লেগেছে।রোববার বেলা ১১ টা ২৩ মিনিটের দিকে এ আগুন লাগে। আতঙ্কিত হয়ে ভবনটি থেকে ক্রেতা-বিক্রেতারা দ্রুত বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায় নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. এনায়েত হোসেন, “লেভেল ৬ এর একটি দোকান থেকে ধোঁয়া বের হওয়ার খবর আসে। আমাদের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।”

আলিফ বলেন, বসুন্ধরা সিটির বি ব্লকের ছয় তলায় আগুন লাগার কথা নিরাপত্তাকর্মীরা তাকে জানিয়েছেন। ভবনটির সাততলার কাপড়ের দোকান ইনফিনিটির এক কর্মী জানান, ছয় তলায় একটি জুতার দোকানে আগুন লেগেছে। কর্তৃপক্ষের নির্দেশে তারা সবাই বেরিয়ে এসেছেন।

কয়েক বছর আগে রাজধানীর অন‌্যতম এই শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ