আফসানা আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে: চিকিৎসক
আফসানা ফেরদৌস আত্মহত্যা করেছেন বলেই আপতদৃষ্টিতে মনে হচ্ছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক আবুল খায়ের মো. শফিউজ্জামান। রোববার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
চিকিৎসক বলেন আফসানার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ভিসেরা পরিক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনায় প্রধান সন্দেহভাজন ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান ওরফে রবিনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ১২ আগস্ট আফসানার লাশ মিরপুরের আল-হেলাল হাসপাতালে রেখে পালিয়ে যান দুই যুবক। আফসানার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে। রাজধানীর মানিকদীতে একটি বাসায় থেকে বেসরকারি সাইক পলিটেকনিক ইনস্টিটিউটে স্থাপত্য বিভাগে পড়তেন তিনি।
এর আগে পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সূত্র জানাচ্ছে, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে পল্লবীর একটি বাসা ভাড়া নিয়ে প্রায় দুই মাস ছিলেন ফেরদৌস আফসানা ও তেজগাঁও কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রবিন।
আফসানার পরিবার থেকে দাবি করা হয়েছে, ছাত্রলীগ নেতা রবিনের নেতৃত্বে আফসানাকে মানিকদীর একটি বাসায় নিয়ে হত্যা করা হয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 