News Bangla 24 BD | নিয়ন্ত্রণে আসেনি বসুন্ধরা সিটির আগুন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিয়ন্ত্রণে আসেনি বসুন্ধরা সিটির আগুন


এক ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের আগুন। রোববার বেলা ১১টা ২৩ মিনিটে শপিং মলটির ষষ্ঠতলায় আগুনের সূত্রপাত।

দুপুর সাড়ে ১২টার কিছু আগে এ প্রতিবেদন লেখার সময় আগুন অন্য কোনো তলায় ছড়িয়ে পড়ার খবর না পাওয়া গেলেও দমকল বাহিনী আগুন তখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

শপিং মলে আগত প্রত্যেককে নিরাপদে সেখান থেকে বের করে আনছেন দমকল বাহিনীর কর্মীরা।

এদিকে ষষ্ঠ তলার একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে নিজের সন্দেহের কথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

এ বিভাগের অন্যান্য সংবাদ