News Bangla 24 BD | দেড় কোটি টাকা অনুদান পাচ্ছেন ১৯৬ জন সাংবাদিক - News Bangla 24 BD
News Head
 কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প ১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!

দেড় কোটি টাকা অনুদান পাচ্ছেন ১৯৬ জন সাংবাদিক


সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় এবার ১৯৬ জন দুঃস্থ, অসুস্থ, দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিকদের পরিবারকে এক কোটি ৪০ লাখ টাকা দেবে সরকার।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৪আগস্ট) তার কার্যালয়ের শাপলা হলে অনুদানের চেক হস্তান্তর করবেন।

মঙ্গলবার (২৩আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, ২০১২ সালে সাংবাদিক সহায়তা অনুদান ও ভাতা নীতিমালা করেই সরকার থেমে নেই। সাংবাদিকদের কল্যাণকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে গঠন করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। ওই নীতিমালার আওতায় ২০১২ সাল থেকে দুঃস্থ ও অসুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

সরকার সঠিক তথ্য প্রবাহের ওপর সরকার গুরুত্ব দিয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী ইনু বলেন, সঠিক তথ্যপ্রবাহ জঙ্গি-সন্ত্রাস দমন এবং সাম্প্রদায়িক বোমা নিষ্ক্রিয় করতে ভূমিকা রাখে।

সরকার সঠিক তথ্য প্রবাহের ওপর গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এ ব্যাপারে তথ্য মন্ত্রণালয় আপনাদের (সাংবাদিক) কাছে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছে, আপনারাও আপনাদের জায়গা থেকে যে ভূমিকা রেখেছেন তা প্রশাংসনীয়।”

জাতীয় সম্প্রচার আইন চূড়ান্ত পর্যায়ে আছে জানিয়ে ইনু বলেন, শিগগিরই আইনটি মন্ত্রিসভায় পাঠানো হবে। বর্তমান সরকারের সময় নেওয়া তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ড সংবাদ সম্মেলনে তুলে ধরেন তথ্য সচিব মরতুজা আহমদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ