ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একদিনের সফরে আগামী সপ্তাহে ঢাকায় আসছেন। দুই দেশের সম্পর্ককে আরও গভীর এবং পরস্পরের প্রতি আরও বিশ্বাস বাড়ানোর প্রয়াস থাকবে তার এ সফরে।
এ ছাড়াও বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘এটি একটি অফিসিয়াল সফর এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে জন কেরির আনুষ্ঠানিক বৈঠক হবে।’ এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কেরি সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকা থেকে এরপর ভারতে যাবেন। তার সফর পরিকল্পনার জন্য মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গত দুই সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সাথে অন্তত চারটি বৈঠক করেছেন। তিনি বলেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে নিরাপত্তা বিষয় নিয়ে দুইপক্ষের মধ্যে আলোচনা হবে।
বাংলাদেশে গত জুলাই মাসে সন্ত্রাসী ঘটনা ঘটে যাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ৩০ জন নিহত হন। এ ধরনের কয়েকটি সন্ত্রাসী ঘটনায় যুক্তরাষ্ট্রেও অনেকে হতাহত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র এবং এ বিষয়ে গত এক মাসে কয়েকটি মার্কিন প্রতিনিধিদল ঢাকা সফর করেছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, ‘ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আগের থেকে অনেক বেশি পরিপক্ক। তিনি বলেন, গত ছয় বছরে মোটা দাগে দুইদেশের সম্পর্কে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল গ্রামীণ ব্যাংকের উদ্যোক্তা মুহাম্মদ ইউনূসের প্রতি যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা প্রত্যাহার। কিন্তু এর আড়ালে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটি ঘটেছে, সেটি হচ্ছে দুইদেশের সম্পর্কও প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে।’

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 