রিজেন্ট এয়ারের বিমান দুর্ঘটনায় যাত্রীরা অক্ষত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরগামী রিজেন্ট এয়ারের বিমান দুর্ঘটনায় যাত্রীরা অক্ষত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল অ্যাভিয়েশনের মেম্বার (অপস) এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান।
এর আগে বুধবার দুপুর পৌনে ১২টার দিকে সিঙ্গাপুরগামী রিজেন্ট এয়ারের একটি বিমান উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং চাকায় আগুন ধরে যায়। এ ঘটনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান জানান, বিমানটিতে আগুন ধরার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং যাত্রী নিরাপদে সরিয়ে নেয়া হয়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
রানওয়ে বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, দুপুর পৌনে ১২টা থেকে একঘণ্টা রানওয়ে বন্ধ থাকার পর তা আবার খুলে দেয়া হয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 