News Bangla 24 BD | এবার ১১১ প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় রপ্তানি ট্রফি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এবার ১১১ প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় রপ্তানি ট্রফি


প্রতি বছরের মতো এবারও রপ্তানি-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১১১টি প্রতিষ্ঠানকে ‘জাতীয় রপ্তানি ট্রফি’ আনুষ্ঠানিকভাবে বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ২০১১-২০১২ অর্থবছরের ৬০টি ও ২০১২-২০১৩ অর্থবছরের ৫১টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি এক সঙ্গে বিতরণ করা হবে। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ-এই তিন ক্যাটাগরিতে রপ্তানি ট্রফি দেয়া হবে।

আগামী রোববার দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী এই ট্রফি বিতরণ করবেন বলে বৃহস্পতিবার (২৫আগস্ট) ইপিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এই ট্রফি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

ইপিবি জানায়, সম্মিলিতভাবে দুই অর্থবছরেই সবচেয়ে বেশি রপ্তানি করে সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বর্ণপদক পেতে যাচ্ছে তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড। জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা অনুসারে তৈরি পোশাক (ওভেন ও নিটওয়্যার), সব ধরনের সুতা, টেক্সটাইল ফেব্রিক্স, হোম স্পেশালাইজড ও টেক্সটাইল, হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চামড়া, চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, কৃষিজাত পণ্য (তামাক বাদে), কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ফুল ও ফলিয়েজ, হস্তশিল্পজাত পণ্য, প্লাস্টিক পণ্য, সিরামিক সামগ্রী, হালকা প্রকৌশল পণ্য, অন্যান্য শিল্প পণ্য, ওষুধ, কম্পিউটার সফটওয়্যার, প্যাকেজিং ও একসেসরিজ পণ্য এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলভুক্ত শতভাগ দেশি মালিকানার কারখানাসহ মোট ৩২টি শ্রেণিতে এই পদক দেওয়া হবে।

২০১২-১৩ অর্থবছরের সেরা রপ্তানিকারক স্বর্ণ ট্রফি পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-রিফাত গার্মেন্ট, জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ, কামাল ইয়ার্ন, সান সান টেক্সটাইল মিলস, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স, নোমান টেরিটাওয়েল, অ্যাপেক্স ফুডস, পপুলার জুট এক্সচেঞ্জ, আকিজ জুট মিলস, এপেক্স ট্যানারি, পিকার্ড বাংলাদেশ, এফ বি ফুটওয়্যার, আল-আজমী ট্রেড ইন্টারন্যাশনাল, প্রাণ ডেইরি, রাজধানী এন্টারপ্রাইজ, কারুপণ্য রংপুর, বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, ফার সিরামিকস, বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ, মেরিন সেইফটি সিস্টেম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রাফিক পিপল, ইউনিভার্সেল জিন্স, শাশা ডেনিমস, মন ট্রিমস এবং মীর টেলিকম।

রৌপ্য ট্রফি পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- অনন্ত অ্যাপারেলস, স্কয়ার ফ্যাশন, বাদশা টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, ইউনিলায়েন্স টেক্সটাইল, সীমার্ক (বিডি), রেজা জুট ট্রেডিং, জনতা জুট মিলস, এসএফ ইন্ডাস্ট্রিজ, আর এম এম লেদার ইন্ডাস্ট্রিজ, লালমাই ফুটওয়্যার, মনসুর জেনারেল ট্রেডিং, প্রাণ অ্যাগ্রো, ক্যাপিটাল এন্টারপ্রাইজ, কোর দি জুট ওয়ার্কস, সার্ভিস ইঞ্জিন, প্যাসিফিক জিন্স ও জাবের অ্যান্ড জোবায়ের একসেসরিজ।
ব্রোঞ্জ ট্রফি পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- অ্যাপারেল গ্যালারি, ইন্টারস্টফ অ্যাপারেলস, মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস, তালহা ফেব্রিক্স, জালালাবাদ ফ্রোজেন ফুডস, উত্তরা জুট ট্রেডার্স, সাদাত জুট ইন্ডাস্ট্রিজ, বেঙ্গল লেদার কমপ্লেক্স, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ, ফুটবেড ফুটওয়্যার, এলিন ফুডস ট্রেড, প্রাণ ফুডস, হেলাল অ্যান্ড ব্রাদার্স, আরএফএল প্লাস্টিক এবং ইউনিগ্লোরি পেপার অ্যান্ড প্যাকেজিং।

২০১১-১২ অর্থবছরের সেরা রপ্তানিকারক স্বর্ণ ট্রফি পাচ্ছে- রিফাত গার্মেন্টস, স্কয়ার ফ্যাশনস, স্কয়ার টেক্সটাইলস, নোমান উইভিং মিলস, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স, এপেক্স ফুডস, পপুলার জুট এক্সচেঞ্জ, আকিজ জুট মিলস, অ্যাপেক্স ট্যানারি, পিকার্ড বাংলাদেশ, অ্যাগ্রি কনসার্ন, রাজধানী এন্টারপ্রাইজ, কারুপণ্য রংপুর, বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, ফার সিরামিকস, ইউনিগ্লোরি সাইকেল, তানভির পলিমার ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো, সার্ভিস ইঞ্জিন, ইউনির্ভাসেল জিন্স।

রোপ্য ট্রফি পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- অনন্ত অ্যাপারেলস, জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ, মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস, এনভয় টেক্সটাইল, সীমার্ক (বিডি), এফআর জুট ট্রেডিং কোম্পানি, জনতা জুট মিলস, প্রাণ অ্যাগ্রো, এসএএফ ইন্ডাস্ট্রিজ, আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজ, ফার্ম ফ্রেশ এন্টারপ্রাইজ, কোর দি জুট ওয়ার্কস, এভার ব্রাইট প্লাস্টিক, ট্রান্সওয়ার্ল্ড বাইসাইকেল, জিন্স ২০০০, জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ, মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস ও এনভয় টেক্সটাইল।

ব্রোঞ্জ ট্রফি পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- কুলিয়ারচর সি ফুডস (কক্সবাজার), রেজা জুট ট্রেডিং, করিম জুট স্পিনার্স, প্রাণ ফুডস, আল-আজমী ট্রেড ইন্টারন্যাশনাল।

এ প্রসঙ্গে ইপিবির ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা জানান, জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা অনুসারে ৩টি ক্যাটাগরিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি দেওয়ার সুযোগ রয়েছে। সে হিসেবে এবছর ২০১১-২০১২ অর্থবছরের ৬০টি ও ২০১২-২০১৩ অর্থবছরের ৫১টিসহ মোট ১১১টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি এক সঙ্গে বিতরণ করা হবে। এসব ট্রফি বিতরণের মাধ্যমে ব্যবসায়ীরা রফতানি ক্ষেত্রে আরো আগ্রহী হবেন। সেজন্য প্রতিবছর ব্যবসায়ীদের সন্মানিত করতে বিভিন্ন ক্যাটাগরিতে এসব ট্রফি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ