News Bangla 24 BD | না'গঞ্জে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান: তামিমসহ ৩ জঙ্গি নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

না’গঞ্জে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান: তামিমসহ ৩ জঙ্গি নিহত


নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নতুন করে সংগঠিত জেএমবির অন্যতম নেতা তামিম চৌধুরীসহ ৩ জঙ্গি নিহত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৭ আগস্ট) সকাল থেকে ওই জঙ্গি আস্তানায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিটসহ যৌথবাহিনীর সদস্যরা।
প্রাথমিকভাবে বেসরকারি টেলিভিশন ‘সময় টিভি’ সূত্রে মাস্টারমাইন্ড তামিমসহ চারজন নিহত হওয়ার খবর জানা যায়।

কানাডা প্রবাসী বাংলাদেশি তামিম (৩০) গুলশান হামলার মূল পরিকল্পনাকারী বলে পুলিশ দাবি করে আসছে। তাকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা ছিল।

২০১৩ সালে কানাডা থেকে আসার পর তামিম বাংলাদেশেই ছিলেন বলে গোয়েন্দারা ধারণা করছিলেন। তার নির্দেশনায়ই গত ১ জুলাই জঙ্গিরা গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়েছিল বলে গোয়েন্দাদের দাবি।

গুলশান হামলার পর বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানার সন্ধানে অভিযান চালাচ্ছিল পুলিশ। এর মধ‌্যে ঢাকার কল‌্যাণপুরে একটি আস্তানায় অভিযানে নয় জঙ্গি নিহত হন।

এরপর শনিবার ভোরে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় বড় কবরস্থানের পাশের একটি তিনতলা ভবন ঘিরে অভিযানে নামে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন জানান, শনিবার সকালে ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল পাইকপাড়া গিয়ে বড় কবরস্থান সংলগ্ন তিন তলা একটি ভবন ঘিরে এই অভিযান শুরু করে। খবর পেয়ে নারায়ণগঞ্জের পুলিশ তাদের সঙ্গে যোগ দেয়।

তিনি জানান, অভিযানের এক পর্যায়ে সকাল ৯টা ৩৫ মিনিটে দুই পক্ষের মধ্যে গুলি শুরু হয়। নিরাপত্তার স্বার্থে অভিযান শেষ হওয়ার আগ পর্যন্ত কাউকে ভবনটির কাছে যেতে দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।

এদিকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের এডিসি আব্দুল মান্নান জানান, নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি বাড়িতে বড় ধরনের জঙ্গি আস্তানা রয়েছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে সেখানে অভিযান শুরু করেছে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। ওই আস্তানায় বড় মাপের কোনো জঙ্গি নেতা থাকতে পারে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ