News Bangla 24 BD | চিকিৎসার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি


চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সাত দিনের সফরে যুক্তরাজ‌্যের পথে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।রোববার (২৮আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ত‌্যাগ করেন।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। এছাড়া সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি। আগামী ৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ