News Bangla 24 BD | নিহত ৩ জঙ্গিকে আসামি করে মামলা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অপারেশন হিট স্ট্রং টোয়েন্টি সেভেনে তিন জঙ্গি নিহত হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় নিহত জঙ্গি তামিম ও তার অপর দুই সহযোগীকে আসামি করে এ মামলা করা হয়। মামলা নম্বর ৫২।

রোববার (২৮ আগস্ট) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ সদর থানার পক্ষে তিনি এই মামলা দায়ের করেন।

উল্লেখ্য, শনিবার (২৭ আগস্ট) সকালে পাইকপাড়ার ‘দেওয়ান বাড়ি’তে জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। ওই জঙ্গি আস্তানায় পরিচালিত ‘অপারেশন হিট স্ট্রং-২৭’ অভিযানে নিহত হন হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিনজন। বাকি দু’জন ইকবাল ও মানিক। তারা কল্যাণপুরের জাহাজবাড়ির জঙ্গি আস্তানায় অভিযানের পর থেকে পলাতক ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ