News Bangla 24 BD | নারায়ণগঞ্জের সেই বাড়ির মালিক গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের সেই বাড়ির মালিক গ্রেফতার


নারায়ণগঞ্জের শহরের পাইকপাড়ায় তথ্য গোপন করার অভিযোগে বাড়ির মালিক নুরুউদ্দিন দেওয়ানকে গ্রেফতার করা হয়েছে। তাকে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। আর আটক বাকী ৯ জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, একটি বাড়িতে আসবাবপত্র ছাড়া তিন যুবক কেন বাসা ভাড়া নিলো সে বিষয়ে বাড়ির মালিকের কোনো সন্দেহ হয়নি। এমনকি তিনি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়নি। যে কারণে বাড়ির মালিক অপরাধ করেছে।

তিনি আরো বলেন, সারাদেশে জঙ্গিদের বিষয়ে সরকারের পক্ষ থেকে বাড়ির মালিকদের কঠোরভাবে বলার পরও কোনো ধরনের কর্ণপাত করেনি তিনি। গুলশানে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিনজন জঙ্গি সদস্য নিহত হওয়ার ঘটনায় দুজনের পরিচয় সনাক্ত না হওয়ায় মামলা নিতে বিলম্ব হয়েছে।

তিনি জানান, মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ সহযোগী জঙ্গিরা নারায়ণগঞ্জে আস্তানা গড়ে তোলে। এখান থেকে জঙ্গিরা বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনার জন্য নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছিল।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ