News Bangla 24 BD | প্রধানমন্ত্রীর সঙ্গে জন কেরির বৈঠক - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে জন কেরির বৈঠক


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ বৈঠক হয়। দুপুর ১২টা ১০ মিনিটে তেজগাঁস্থ প্রধানমন্ত্রী কার্যালয়ের টাইগার গেটে পৌঁছান জন কেরি। সেখানে প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরির সঙ্গে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

এর আগে ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন।

আজ দুপুর ১১টা ৪২ মিনিটে তিনি বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে উপস্থিত হন। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর জন কেরি বঙ্গবন্ধু জাদুঘরটি ঘুরে দেখেন।

এরপর সেখান থেকে দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তার কার্যালয়ের উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দুপুরে ইস্কাটনের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন জন কেরি। সেখানেই তার সম্মানে দেওয়া পররাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

বেলা ৩টায় জন কেরি ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত ইএমকে সেন্টারে নাগরিক সমাজ ও তরুণ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল ৪টায় মিরপুরের শেওড়াপাড়া এলাকায় একটি বস্ত্রশিল্প কারখানা পরিদর্শন করবেন তিনি।

ঢাকার মার্কিন দূতাবাস ও চ্যান্সারি কমপ্লেক্সে সেখানকার কর্মীদের সঙ্গে বিকেল ৫টায় বৈঠক করার কথা রয়েছে জন কেরির। দিনভর ব্যস্ত সময়সূচি পার করে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন কেরি।

সোমবার সকাল ১০টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ