মার্কিন সহযোগিতায় গণতন্ত্র প্রতিষ্ঠার আশা বিএনপি’র
মার্কিন সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিএনপি।
সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সাক্ষাতের সময় এই আশাবাদ ব্যক্ত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর।
বৈঠকের পর ফখরুল ইসলাম জানান, জন কেরির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকে মানবাধিকার ও জঙ্গিবাদ নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার জন্য তারা বাংলাদেশকে সহযোগিতা করছেন।’
গুলশানে মার্কিন দূতাবাসে ওই বৈঠক হয়। বৈঠকে মার্কিন সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফখরুল ইসলাম আলগমীর।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে।’ বৈঠকে দুপক্ষই আন্তরিক ছিলেন বলে জানান বিএনপি নেতা।
বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে এলেন জন কেরি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 