News Bangla 24 BD | `প্রাণ ভিক্ষা না চাইলে রায় কার্যকরে বাধা থাকবে না` - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

`প্রাণ ভিক্ষা না চাইলে রায় কার্যকরে বাধা থাকবে না`


আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইন অনুযায়ী মীর কাসেম আলী সাত দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবেন। যদি না চান তাহলে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না।

মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে আদালত তার ফাঁসির আদেশ বহাল রাখার প্রেক্ষিতে আইনমন্ত্রী এ কথা বলেন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আদালতের রায়ে সরকার ও দেশের মানুষ সন্তুষ্ট। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশের মানুষ স্বস্তিত্বে নিঃশ্বাস ফেলেছে।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা হবে। বাংলাদেশ সফর করে যাওয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এ‌ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপ হয়েছে। আমিও জন কেরির সঙ্গে আলাপ করেছি। জন কেরি বলেছেন, দেশে ফিরে তার সরকারের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ