‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ যাত্রা শুরু করবে ৮ সেপ্টেম্বর
৮ সেপ্টেম্বর থেকে ঢাকা-ময়মনসিংহ-মোহনগঞ্জ-ঢাকা রেলপথে নতুন আন্তঃনগর ট্রেন ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ যাত্রা শুরু করবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চালু হতে যাওয়া এ ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদের অগ্রিম টিকিট কার্যক্রম পরিদর্শনে এসে রেলমন্ত্রী মুজিবুল হক এসব কথা জানান।
তিনি বলেন, ৮ সেপ্টেম্বর মোহনগঞ্জের উদ্দেশে ঢাকা ছাড়বে নতুন ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেস। নতুন এ ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ২০১৪ সালে একই রুটে প্রথম আন্তঃনগর ট্রেন ‘হাওর এক্সপ্রেস’ চালু হয়।
পরিদর্শনকালে রেলওয়ে ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 